সিদ্দিকী নাজমুলের সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর

১৯ জুন ২০২১, ০৯:২৯ PM
হাসপাতালের গাউন পরা নাজমুল

হাসপাতালের গাউন পরা নাজমুল © ফাইল ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি তার খোঁজখবর রাখার জন্যেও বলেছেন।

আজ শনিবার (১৯ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে Siddique Nazmul Alam এর স্বাস্থ্য বিষয়ে অবহিত করেছি। তিনি তার দ্রুত আরোগ্য লাভ হবে বলে প্রত্যাশা করেছেন এবং তাকে চিন্তা করতে মানা করেছেন। তার খোঁজ রাখার জন্যও বলেছেন।’’

এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের বার্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল আলম জানিয়েছেন।

পড়ুন: বাঁচবো কিনা জানি না— ক্ষমা চাইলেন সিদ্দিকী নাজমুল

তিনি জানান, কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারী করতে হবে, হয়তোবা আজকালের মধ্যেই করবে। সরকারি হাসপাতালেই করবে। কারণ এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট করে ভুল তথ্য দিয়েন না যে, কোটি টাকার অপারেশন।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬