ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৩৮

১৮ জুন ২০২১, ০৯:৩৭ PM
সভাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে

সভাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে © ফাইল ফটো

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ময়মনসিংহে একটি আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতাকর্মীদের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

‘বিস্ফোরক আইন এবং পুলিশের কাজে বাঁধা-হামলা’, পুলিশের দায়ের করা এ দুটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের দায়ের করা মামলার বাদী কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ছাত্রদলের সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় ওই দিনই ছাত্রদলের আটজনকে গ্রেফতার করে পুলিশ।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কুপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬