৪ দাবিতে ছাত্র সংগঠনের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা

১৬ জুন ২০২১, ০১:১১ PM
 প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ

প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ © সংগৃহিত

রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। বুধবার (১৬ জুন) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে কর্মসূচিটি শুরু হয়।

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব অতিক্রম করে সচিবালয় গেইটে আসলে ব্যারিকেড দিয়ে পুলিশ এতে বাধা দেয়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহার, সব শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেওয়া, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা।

পড়ুন: বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ ঘোষণা, সমন্বয়হীনতায় বিপাকে শিক্ষার্থীরা

পুলিশের বাধায় সচিবালয় গেইটের সামনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘শিক্ষা ব্যবসা, এক সাথে চলে না’; ‘হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও’; ‘অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো’; ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬