ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকিরের গাড়িতে হামলাচেষ্টা

১৪ জুন ২০২১, ১১:১৪ AM
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার চেষ্টা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার চেষ্টা © ফাইল ফটো

মৌলভীবাজারের জুড়ীতে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৩ জুন) রাতে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে হামলার চেষ্টা চালান ছাত্রলীগের কিছু কর্মী।

এ সময় ছাত্রলীগের সাবেক এই নেতার সাথে অশোভন আচরণ করে কয়েকজন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। তাৎক্ষণিক জাকির হোসাইনের সমর্থকরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে জড়ো হয় জাকিরের সমর্থকরা।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে অশোভন আচরণ করেছে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হামলা সম্পর্কে নিজের ভেরিফাইড পেজে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক এই নেতা।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬