বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

১৩ জুন ২০২১, ০৫:১১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রবিবার (১৩ জুন) ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সংবিধানের ১৩তম অনুচ্ছেদ মতে শিক্ষা দেশের নাগরিকদের সুযোগ নয়; অধিকার। কিন্তু এই অধিকার রক্ষায় বর্তমান সরকার কখনোই আন্তরিক ছিল বলে মনে হয় না।

তারা বলেন, সরকারের নীতিনির্ধারকেরা নিজেদের যতই শিক্ষাবান্ধব বলে দাবি করেন না কেন, শিক্ষাখাতের দুষ্টচক্র তুল্য ভ্যাটবান্ধব এই বাজেট কিছুতেই তা সাক্ষ্য দেয় না।

‘‘উপরন্তু এনবিআরের বক্তব্য ‘ভ্যাটের কারণে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে না, কারণ এটি শোধ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো’ এ বক্তব্য পুরোটাই শুভঙ্করের ফাঁকিবৈ কিছু না!’’

ছাত্রদের নেতারা বলেন, তাই শিক্ষাস্বার্থ সংরক্ষণের জন্য নেতারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত এই প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। একই সাথে এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের ঘাড়েই বর্তাবে বলে সতর্ক করে সংগঠনটির নেতারা।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬