বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান ছাত্রদলের

১৩ জুন ২০২১, ০১:০৯ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।  

আজ রবিবার (১৩ জুন) এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তারা বলেন, সংবিধানের ১৩তম অনুচ্ছেদ মতে শিক্ষা দেশের নাগরিকদের সুযোগ নয়; অধিকার বটে। কিন্তু এই অধিকার রক্ষায় বর্তমান সরকার কখনোই আন্তরিক ছিল বলে মনে হয় না। সরকারের নীতিনির্ধারকেরা নিজেদের যতই শিক্ষাবান্ধব বলে দাবি করেন না কেন,  শিক্ষাখাতের দুষ্টচক্র তুল্য ভ্যাটবান্ধব এই বাজেট কিছুতেই তা সাক্ষ্য দেয় না। উপরন্তু এনবিআরের বক্তব্য ‘ভ্যাটের কারণে শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে না, কারণ এটি শোধ করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো’ এ বক্তব্য পুরোটাই শুভঙ্করের ফাঁকি বৈ কিছু না!

“তাই শিক্ষাস্বার্থ সংরক্ষণের নিমিত্তে নেতৃদ্বয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত এই প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানোর সাথে সাথে সরকারের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের ঘাড়েই বর্তাবে হবে সরকারকে সতর্ক করেন।”

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬