লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

১১ জুন ২০২১, ১০:২২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সদ্য বিলুপ্ত লালমনিরহাট জেলা ছাত্রলীগে সভাপতির দায়িত্বে ছিলেন জাবেদ হোসেন বক্কর ও সম্পাদক ছিলেন ইয়াকুব আলী। তাদের নেতৃত্বে পরিচালিত জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে আগামী নতুন কমিটিতে সভাপতি ও/সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলে সরাসরি/ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

লালমনিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ মোহন বলেন, মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬