করোনাকালীন শিক্ষার্থীদের ফি মওকুফের দাবিতে বিক্ষোভ

০৬ জুন ২০২১, ০৩:০১ PM
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও করোনাকালীন শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করার দাবিতে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। 

রবিবার (৬ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

তারা বলেন, বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে শিক্ষার্থীদের হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সময় নতুন বাজেটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর কর বৃদ্ধির সমালোচনাও করেন তারা। 

শিক্ষার্থীরা আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করে শিক্ষাকে পণ্যে রূপান্তর করছে সরকার। অবিলম্বে এই কর আরোপের সিদ্ধান্ত বাতিল না করলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে।

ট্যাগ: ঢাবি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬