জজকোর্টেও জামিন পাননি ছাত্র অধিকারের আখতারসহ তিন জন

০৬ জুন ২০২১, ০১:৫৫ PM
 আখতার হোসেন

আখতার হোসেন © ফাইল ফটো

জজকোর্টও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের জামিন  নামঞ্জুর করেছেন। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা এবং আখতার হোসেনসহ তিন জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অপর আসামি হলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন।

বিন ইয়ামিন ও আরেফিনের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম এবং আখতারের পক্ষে মুজাহিদুল ইসলাম জামিন আবেদনের শুনানি করেন।  

রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ফরিদ আহমেদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগে শাহবাগ থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় এই বিন ইয়ামিন ও আরেফিনকে গত ১৯ এপ্রিল এবং আখতারকে গত ২৭ এপ্রিল গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। গত ৩০ এপ্রিল বিন ইয়ামিন ও আরেফিনকে এবং ২১ মে আখতারকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে তাদের পক্ষে সিএমএম আদালতে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়৷ এরপর এই তিনজনের পক্ষে জজ কোর্টে এই জামিন আবেদন করা হয়।

চলতি বছর ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মোদীবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানা এ মামলা হয়। যেই মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগও আনা হয়।

মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬