পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা চলছে: নুর

০৮ ডিসেম্বর ২০২০, ০২:২৩ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। গত ৬ ডিসেম্বর ভোররাতে প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষক ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নুর বলেন, বিজয়ের মাসে আজ শিক্ষক শ্রমিক ও সাংবাদিকদের উপর হামলা করা হয়। ‘‘সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করে যাচ্ছে, এভাবে তারা বাংলাদেশকে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে’’।

তিনি আরও বলেন, আলেম ওলামাগণ নমনীয় হলেও সরকারের বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্নভাবে সাম্প্রদায়িক সংঘাত লাগাতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহম্মদ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফারুক হাসান কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান, মশিউর রহমানস ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পদোন্নতির জট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল প্রভ…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬