দীর্ঘ সাত বছর পর ক্যাম্পাসে সক্রিয় জবি ছাত্রদল

১১ অক্টোবর ২০২০, ১০:৪৪ AM
কমিটি গঠনের গুঞ্জনে ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠেছে জবি শাখা ছাত্রদল

কমিটি গঠনের গুঞ্জনে ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠেছে জবি শাখা ছাত্রদল © ফাইল ফটো

দীর্ঘ সাত বছর পর ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিতে শাখা ছাত্রদলের আনাগোনা বেড়েছে। এমনকি ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করার উদ্দেশ্যে ক্যাম্পাসে জমায়েত হতে দেখা গেছে তাদের। ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়।

তারপরও ক্যাম্পাসে ২০১৩ সাল পর্যন্ত বেশ সক্রিয়ই দেখা যায় তাদেরকে। এরপর ক্যাম্পাস রাজনীতিতে ভাটা পড়লেও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি শুরু করে। সম্প্রতি জবি শাখা ছাত্রদলের কমিটি দেবে এমন গুঞ্জন শোনার পর থেকে পদপ্রত্যাশীদের কয়েকটি গ্রুপে ক্যাম্পাস কেন্দ্রিক আনাগোনা বাড়াতে দেখা গেছে।

সূত্র জানায়, জবি শাখা ছাত্রদলের কমিটি না থাকা এবং করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছে। এছাড়া বন্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন শাখা ছাত্রদল।

প্রাপ্ত তথ্যমতে, জবি শাখা ছাত্রদলের সর্বশেষ কমিটি হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তাতে রফিকুল ইসলামকে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। তারপর থেকে এ পর্যন্ত রফিক-বিপ্লবের কমিটি বহাল আছে। তাদের কমিটির সাংগঠনিক কোন কার্যকারিতা নেই। তবে বর্তমানে জবি ছাত্রদল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কাজ করছে।

এভাবে হঠাৎ ক্যাম্পাসমুখী হওয়ার ব্যাপারে জানতে চাইলে ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল বলেন, ‘জবি ছাত্রদল যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদল ফের ক্যাম্পাসমুখী হয়েছে। শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটানোর জন্য কাজ করছে।’

আরেক ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্র রাজনীতির দুর্দিনে কেন্দ্রীয় ছাত্রদল তৃণমূল থেকে কাজ শুরু করেছে। যার প্রভাব জবি ছাত্রদলের ওপর পড়েছে। যে কারণে ছাত্রদল ছাত্রদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে ক্যাম্পাসমুখী হচ্ছে।’

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব বলেন, ‘আমরা ক্যাম্পাসে ঢুকতে গেলেই দলীয় ভিসির পেটোয়া বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। পুলিশ দিয়ে আমাদের গ্রেপ্তার করে। যে কারণে ক্যাম্পাস কেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম না থাকলেও আমরা জবি ছাত্রদল কেন্দ্রের যেকোন কর্মসূচি পালন করেছি। এখন আবার ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে ছাত্রদল কাজ করছে।’

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
  • ০১ এপ্রিল ২০২৬
খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence