নুরদের ওপর ‘হামলা’ ও মামলার প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ

২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ PM
নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ‘হামলা’র প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন পরিষদের নেতাকর্মীরা। এতে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এসময় সোমবার রাতে পুলিশের পিটুনিতে আহত কয়েকজনকেও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে নুরুল হক নুরকে দেখা যায়নি।

সমাবেশে বক্তারা বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নুরসহ অন্যদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশ লাঠি, হকিস্টিক নিয়ে অতর্কিত হামরা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাধারণ ছাত্র পরিষদের আন্দোলন বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে।’ এসময় হামলা-মামলা দিয়ে তাদেরকে দমন করা যাবে না বলেও জানান তারা।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

এর পর গতকাল রাতে সাড়ে ৮টার দিকে ভিপি নুরুল হক নুরকে আটক করে পুলিশ। এর দেড় ঘণ্টার ব্যবধানে তাঁদের ছেড়ে দিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আবার তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে রাত ১টার দিকে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।

মামলাকে ষড়যন্ত্র উল্লেখ করে গতকাল টিএসসিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখান থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। রাত সাড়ে ৮টার দিকে ওই মিছিল থেকে নুরসহ সংগঠনটির সাতজনকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬