বশেমুরবিপ্রবির নতুন উপাচার্যকে ইশা ছাত্র আন্দোলনের শুভেচ্ছা

০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শূন্য থাকা উপাচার্য পদে অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব নিয়োগ পাওয়ায় শুভেচ্ছো জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মুহা. আল আমিন ও সাধারণ সম্পাদক মুহা. রাজন সিকদার এই শুভেচ্ছা জানান।

বার্তায় তারা তারা বলেন, ‘প্রায় এক বছর আমাদের স্থায়ী উপাচার্য না থাকায় আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে আমরা নতুন উপাচার্য পাওয়া স্বস্তি ও উৎফুল্লতা অনুভব করছি।’

নব-নিযুক্ত উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যায়ের শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া ও সকল সমস্যা সমাধানে দ্রুত মনোযোগ দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬