বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে ছাত্রলীগের সভা কাল

৩০ আগস্ট ২০২০, ০৮:৫৭ AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল সোমবার বিকাল ৪টার সময় আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক জরুরী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়েছে, আলােচনা সভা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে ছাত্র সমাজের উদ্দেশ্যে দেয়া বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

ছাত্রলীগের অন্তর্গত জেলা, মহানগর এবং সকল উপজেলার নেতাকর্মীকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগের আলােচনা সভায় সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানানাে হয়।

একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬