নেতাকর্মীদের নিয়ে ভাঙা রাস্তা সংস্কারে ঢাবি ছাত্রলীগ সভাপতি

১৪ জুলাই ২০২০, ১১:২৪ AM

© সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে নেতাকর্মীদের নিয়ে ভাঙা রাস্তা সংস্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। রোববার (১২ জুলাই) সনজিত ও স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার (১০ জুলাই) কাজ শুরু করে রোববার পর্যন্ত সড়ক মেরামত কার্যক্রম অব্যাহত রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে এলাকার রাস্তার ওই দুর্ভোগের বিষয়টি ফেসবুকে প্রচার হলে দুর্ভোগ ও ভাঙা রাস্তা মেরামত করতে উদ্যোগ নেন সনজিত চন্দ্র দাস। খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন। উপজেলার শ্যামগঞ্জের মো. মারিয়াম জামান খান সোহান ফেসবুকে দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাস্টারদা সূর্যসেন হলের ভিপি।

তিনি বলেন, ছোট ভাইদের ফেসবুক স্ট্যাটাসে দুর্ভোগের বিষয়টি চোখে পড়লে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস সেখানে উপস্থিত হন। পরে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন খানও সেখানে যান। সাধারণ মানুষও এতে যোগ দেন।

সোহান বলেন, রাস্তা মেরামত শেষ করতে আরও সময় লাগবে। রাস্তায় বালি, খোয়া, পাথর ফেলা হচ্ছে। এরপর রোলার দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হবে।

উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, আমিও ছাত্রলীগের ছিলাম। আজকের ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ। ওরা আর্তমানবতার সেবায় নিবেদিত। আমি ছাত্রলীগের এমন কাজে গর্বিত। ওদের কাজ দেখে এলাকাবাসীও এগিয়ে আসছেন, তাদের কাজের প্রশংসা করেছেন।

ভুক্তভোগীরা জানান, ভাঙা রাস্তাটি মেরামত হলে সেখানকার শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন। এলাকাবাসী ও যানবাহন চলাচলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬