চট্টগ্রামে মেস-বাড়ি ভাড়া মওকুপের আহবান ছাত্রলীগের

০৯ জুলাই ২০২০, ০৪:০২ PM

করোনাকালীন বাড়িওয়ালাদের মানবিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। এই দুর্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে চাপ প্রয়োগ করে ভাড়া আদায় না করতেও আহবান জানান তারা।

আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্যাচেলর বাসা ও মেসভাড়া আদায়ে সহনশীল হওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তাঁরা। মানবন্ধনে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ভাড়া মওকুফ করে মানবিকতার পরিচয় দেওয়ার জন্য বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আজকের যারা শিক্ষার্থী তারা আগামী দিনে আপনাদের থেকে মানবিকতার শিক্ষা পেয়ে ভবিষ্যতে তারাও মানবিক মানুষ হতে পারবে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে বিগত চার মাস যাবত সারাদেশের মতো চট্টগ্রামেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেক শিক্ষার্থীর টিউশনসহ আয় রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে চট্টগ্রাম শহরে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিলেও বহু শিক্ষার্থীরা ভাড়াবাসা বা মেসে অবস্থান করছেন। যে শিক্ষার্থীরা এখনো বাসা ছেড়ে যাননি, তাদের কাছ থেকে বাসাভাড়া, মেসভাড়া আদায়ে বাড়িওয়ালারা চাপ প্রয়োগ করছে। যা অত্যন্ত অমানবিক।

মানববন্ধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আরেকুর রহমান আরেক, মো. রুহুল্লাহ সিকদার রাজীব, আরমান উদ্দীন মুন্না, আবদুল কাইয়ুম সিফাত, মো. মোখতার, মো. ইমন, জাওয়াদ হোসেন, জাহেদুল হক, শফিউল আলম মুন্না, জনি চৌধুরী, মো. রিজভী, মো. ফয়সাল, গোবিন্দ দত্ত, মো. সাব্বির, মো. জনি, এস এম মাহীর লিটন প্রমুখ। মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬