মুজিববর্ষ উপলক্ষে চুয়েট ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

২৮ জুন ২০২০, ১০:৫৮ AM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার নেতাকর্মীরা সারাদেশে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। চুয়েট ছাত্রলীগ সভাপতি সৈয়দ ইমাম বাকের নিজ এলাকা মাগুরায় বৃক্ষরোপণের মাধ্যমে চুয়েট ছাত্রলীগের কর্মসূচি শুরু করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।মুজিব বর্ষ উপলক্ষ্যে সারাদেশে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে ছাত্রলীগ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে, ‘মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান’। গত ১৪ জুন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহবান জানানো হয়।

সৈয়দ ইমাম বাকের বলেন, কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। বনায়ন আমাদেরকে যে রক্ষা করতে পারে তার উদাহরণ সর্বশেষ ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াল রূপ। তাই নিজেদের ও প্রকৃতিকে বাঁচাতে আমরা সবাই গাছ লাগাই। চুয়েট ছাত্রলীগ এই কর্মসূচি শুরু করেছে, সামনেও চালিয়ে যাবে।

অন্যান্যদের মধ্যে চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদ মুরাদ সানি চট্টগ্রামে, সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহী আফিন্দী সুনামগঞ্জে, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জামালপুর এবং দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান ঢাকায় ৩টি করে গাছ রোপণ করেছেন।

চুয়েট ছাত্রলীগের সদস্য শাহরিয়ার কাজল মাদারীপুরে, সিলেটে রাফিন, ফরিদপুরে শেখ শিহাব, তৌফিকুর রহমান চট্টগ্রামে, আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ করেছেন।

এছাড়াও চুয়েট ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আরশাদ কক্সবাজারে, তাহসিন ইশতিয়াক ইফতি লক্ষ্মীপুরে, মোস্তাক আহমেদ পাবনায়, সাহেদ হাসান রাব্বি সিলেটে, ফরহাদুর রহমান সিরাজগঞ্জ, আমিনুল ইসলাম ভোলায়, গোপালগঞ্জে হাসিবুল হাসান হাসিব, তাইসিরুল মুক্তাদি বগুড়ায়, একে রুনি কুমিল্লায়, মুদাসসির রোকন চাপাইনবাবগঞ্জ, রংপুরে ইমামউদ্দিন ফোরকান, সাভারে মেহেদী হাসান অভি, পাবনায় শাওন চৌধুরী, গাজীপুরে আবিদ হোসাইন এবং নারায়নগঞ্জে তানিম হাসান-তানভীর হোসাইন কনক-আলভি হোসেন বৃক্ষরোপণ করেন।

মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বৃক্ষ রোপন করছে। কেন্দ্র থেকে নির্দেশনা পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীরা নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, খোলা আঙ্গিনায়, রাস্তার পাড়, নদীর ধার সহ বিভিন্ন পতিত জায়গায় তিনটি করে গাছ রোপন করছে। তারপর সেই ছবি আপলোড করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে করে বৃক্ষ রোপনের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬