ডাকসু ভিপিসহ কোটা আন্দোলনের নেতাদেরকে হত্যার হুমকি

১৬ জুন ২০২০, ১১:১১ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে মেসেজ দিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন। তার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরও কয়েকজন নেতাকে এভাবে হুমকি দেয়া হয়েছে বলেও জানান ডাকসু ভিপি।

এ ব্যাপারে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাতে মেসেজটি আসলেও ব্যস্ত থাকায় তা আর সেভাবে গুরুত্ব দেইনি। তবে সকালে উঠে শুনলাম জেলা পর্যায় পর্যন্ত অনেক নেতাকে একই নম্বর থেকে মেসেজ দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা কারোর একার কাজ নয়, একটি চক্র করছে।’ এ ব্যাপারে আলোচনা করে করনীয় ঠিক করা হবে বলেও জানান ভিপি নুর।

ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর লিখেছেন, ‘রাত ১.১৮ এবং ১.৩৮-এ এই নাম্বার থেকে মরার জন্য রেডি হতে হুমকির এই মেসেজ দুটো আসে। সকালে জানতে পারলাম, মেসেজটি শুধু আমাকে নয়, আমার অনেক সহযোদ্ধা, বিশেষ করে বিভিন্ন ইউনিটের নেতাদেরও একই মেসেজ পাঠিয়েছে।

নিশ্চয়ই কোন প্রভাবশালী বা ক্ষমতাধর মহলের হুমকি! দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনীতির বিপরীতে তরুণদের নেতৃত্বে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি হয়তো সে কারণে তারা ক্ষুদ্ধ।

ক্ষমতার প্রভাব থাকলে এদেশে সবকিছুই জায়েজ করা যায়। তার ভুরি ভুরি উদাহরণ এদেশে বিরাজমান। হত্যা চেষ্টায় প্রকাশ্যে একাধিকবার হামলার পরও যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তখন হুমকির বিষয়ে জিডি করলে কি হবে ? প্রকাশ্যে যারা হুমকি দিয়েছে নিশ্চয়ই তাদের সে ধরণের ব্যাকআপও আছে।

আর যে দেশে প্রধান বিচারপতিই অবিচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়, খুনি, সন্ত্রাসীরা রাজনৈতিক প্রভাবে ক্ষমা লাভ করে, সেদেশে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

তবে হুমকি দাতাদের উদ্দেশ্য বাস্তবতার নিরিখে বলছি, মৃত্যুর ফয়সালা মহান প্রভুর নির্দেশে ওই বিশাল আসমান থেকে আসে। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণিকেই গ্রহণ করতে হবে। জন্মেছি যখন মরতে হবেই। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই।

ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি-দুঃশাসনের গণবিরোধী দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে দেশে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে যে লড়াই-সংগ্রাম শুরু করেছি, সেটা চলবে। কোন হুমকি-ধমকি, হামলা-মামলা সেটা থামাতে পারবে না ইনশাআল্লাহ।’

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence