গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত

সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে’

০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ PM
মেহেদীর ভাই মোক্তাদী

মেহেদীর ভাই মোক্তাদী © সংগৃহীত

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম নিহতের মামলায় ১৭ বছর বয়সী সেই কিশোরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

শুনানিতে বিচারক বলেন, ‘এই ঘটনায় সে (কিশোর) দ্রুততম সময়ে বের হয়ে গেছে—এমন বার্তা সমাজের জন্য নেতিবাচক হবে। আর শিশুদের জন্য এটা ইতিবাচক বার্তা হবে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন এ তথ্য জানিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে মঙ্গলবার বিকেলে ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় ওই কিশোরের পরিবারের নিয়মিত গাড়িচালক আকাশ মারককে আসামি করা হয়। তবে গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরের নাম মামলায় উল্লেখ করা হয়নি। এ নিয়ে সমালোচনা শুরু হলে বুধবার ওই কিশোরকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

পরে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আরেফীন ইসলাম কিশোরটিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। এরপর আদালত শুনানি নিয়ে কিশোরের জামিন আবেদন নাকচ করে দেন।

ট্যাগ: রাজধানী
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬