২০০ পরিবারকে ঈদ উপহার দিল ছাত্রদল

২২ মে ২০২০, ০৭:২২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় অবস্থায় পড়া মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। আজ শুক্রবার (২২ মে) প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নির্দেশনা মোতাবেক এসব সামগ্রী বিতরণ করা হয় বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক তানজীল হাসান, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকতার, সহ-সাংগঠনিক ডা. তৈহিদ আওয়াল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ।

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
  • ০১ এপ্রিল ২০২৬
খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence