বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

১৮ মে ২০২০, ০৫:১১ PM

© টিডিসি ফটো

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের গুম, খুন ও নির্যাতিত ঢাকা মহানগরের ৩১টি পরিবারকে আজ সোমবার (১৮ মে) এসব ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোক্তাদির হোসেন তরু।

আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান হাফিজ,  ওমর ফারুক কাওসার, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটুয়ারী, সাবেক সহ-সম্পাদক এসআর সোহেল, ঢাকা মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক এম এ গাফ্ফারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬