ইবি ছাত্রলীগ সম্পাদকের বিচার দাবিতে ফের বিক্ষোভ

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে শাখার পদবঞ্চিত নেতাকর্র্মীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসে এই বিক্ষোভ করে তারা। বিক্ষোভ কর্মসূচী থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। 

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নামে অর্থ লেনদেন, একাধিক নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারী সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে দ্বিতীয় দিনের এই বিক্ষোভ করে ইবি শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্র্মীরা। মিছিলটি দলীয় টেন্ট থেকে বের হয়ে ক্যম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন প্রমুখ।

মিছিল শেষে রাকিবের বিচারের দাবিতে উপাচার্যের অনুপস্থিতে উপ-উপাচার্যের সাথে দেখা করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালেয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আমরা এ বিষয়টি নিয়ে বসব।  বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো কার্যক্রমের স্থান বিশ্ববিদ্যালয়ে নেই।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬