সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিবির-ছাত্রশক্তি ছাড়াই বৈঠক

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ PM
সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা

সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা © সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে অংশীজনদের মতামত নিচ্ছে বর্তমান সরকারের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সবার মতামতের ভিত্তিতে সংবিধানের একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চায় তারা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

তবে গণভোটের রায় বাস্তবায়ন না করায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) প্রতিনিধিসহ ছাত্রশিবির ও ছাত্রশক্তি কেউ এতে অংশ নেয়নি।

বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১০ম বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ছাত্রদল, কয়েকটি বাম ছাত্রসংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহীন আয়েশা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবির-ছাত্রশক্তি ছাড়া ১৫টি ছাত্রসংগঠনের প্রতিনিধি সেখানে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন।

ছাত্রশিবির বৈঠকে আমন্ত্রণ পেলেও অংশ নেয়নি জানিয়ে কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার এখনো সেই রায় বাস্তবায়ন করেনি। সেটি পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের এই উদ্যোগ নেওয়ায় আমরা বর্জন করেছি। আগামীকাল সংবাদ সম্মেলনে করে বিষয়টির বিস্তারিত জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈঠকে এনসিপি-ছাত্রশক্তির কেউ অংশ নেয়নি। এর আগে মাহিন সরকারসহ একাধিক সাবেক সমন্বয়ক এই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছিলেন। যেহেতু বৈঠকের আমন্ত্রণ ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছিল, সেহেতু বৈঠকে এনসিপি-ছাত্রশক্তির কেউ অংশ নিয়েছেন, এমন খবর পাইনি। 

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোহাম্মদ সাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈঠকে ছাত্রশক্তির কেউ অংশ নেয়নি। নিজেদের গ্রুপেও বিষয়টি নিয়ে তেমন আলোচনা ছিল না।

এদিকে, দুপুরে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ফেসবুকে এই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছেন। এক পোস্টে ভিপি লেখেন, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য 'সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি'র মতবিনিময় সভায় ডাকসু ভিপি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এবং ডাকসু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী এই প্রহসনের মতবিনিময় সভা প্রত্যাখ্যান করছি এবং বর্জন করছি।

জানা গেছে, জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে বিশেষ এই কমিটি। এক্ষেত্রে তারা বিদ্যমান সংবিধান পুরোটাই পর্যালোচনা করবে। আগস্টের শুরুতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পু…
  • ০৩ নভেম্বর ২০২৬
মুগদা মেডিকেলের আউটডোরের সিরিয়াল মিলবে অনলাইনে
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোরদের বাজিমাত, পুরস্কারে ভাসাল বাফ…
  • ০৩ নভেম্বর ২০২৬
পুলিশে বড় রদবদল, এসআরবি নতুন ডিজি ফারুক আহমেদ
  • ০৩ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা! যা বললেন তিন বিশ্বব…
  • ০৩ নভেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950