নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ AM
রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি নোবিপ্রবি শাখা ছাত্রদলের

রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি নোবিপ্রবি শাখা ছাত্রদলের © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা। 

রবিবার (৬ সেপ্টেম্বর) নোবিপ্রবি ছাত্রদল শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সায়েম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত, সাবেক ক্রীড়া সম্পাদক আবরার নাসিফ, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ হাসান, শাহনেওয়াজ সহ অন্যান্য নেতাকর্মী। 

‎স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ফি পরিশোধে শিক্ষার্থীদের ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয়। এতে সময় ও শ্রম ব্যয়ের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকিং সময়, দীর্ঘ লাইনে অপেক্ষা এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
‎
‎এ ভোগান্তি কমাতে টিউশন ফি, সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষা ফি, হল ফিসহ অন্যান্য প্রযোজ্য ফি অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (MFS), ডেবিট/ক্রেডিট কার্ড ও সমন্বিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিশোধের ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
‎
‎স্মারকলিপিতে আরও বলা হয়, পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের সময় ও শ্রমের অপচয় কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা, দক্ষতা, নিরাপত্তা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল হবে।
‎
শাখা ছাত্রদলের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত বলেন, নোবিপ্রবি একটি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়। তাই প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাতেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। বিভিন্ন ফি পরিশোধে শিক্ষার্থীদের ব্যাংকে গিয়ে সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে। এই ভোগান্তি দূর করতে সব ধরনের ফি অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ও সমন্বিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা চালু করা উচিত। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬