জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা

০৫ আগস্ট ২০২৬, ১২:৪৩ PM
রাজধানীতে পদযাত্রা কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের

রাজধানীতে পদযাত্রা কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের © ভিডিও থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাদুঘর অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারেক রহমান, তারেক রহমান’, ‘গণভবন সাক্ষী হলো, স্বৈরাচার পালিয়ে গেল’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘৫ তারিখ সারাদিন, স্বৈরাচারের পতনের দিন’সহ বিভিন্ন স্লোগান দেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ বিভিন্ন ক্যাম্পাসের নেতাকর্মীরা প্রথমে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা মিছিল নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের দিকে রওনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ‘আজ ৫ আগস্ট, হাসিনার পতনের দিন। এ দিনে আমরা শপথ নিতে চাই—তারেক রহমান যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন, সেখানে আমরা সহযোগিতা করতে চাই।’

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬