আন্দোলনকারীর নয়, নিজ দলের কর্মীকে টুটিঁ চেপে ধরেছিলেন ছাত্রদল নেতা

১৪ জুলাই ২০২৬, ০৭:১৫ PM
ছড়িয়ে পড়া ছবিটি

ছড়িয়ে পড়া ছবিটি © সংগৃহীত

চলমান শিক্ষামন্ত্রীর পদত্যাগে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—আন্দোলনরত এক এইচএসসি পরীক্ষার্থীর টুঁটি চেপে ধরেছেন এক ছাত্রদল নেতা।

দ্য ডেইলি ক্যাম্পাসের অনুসন্ধানে জানা গেছে ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। মূল ঘটনাটি দাবির একেবারে উল্টো। প্রকৃতপক্ষে, আজ চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছিল, সেই সময় একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে তেড়ে যাচ্ছিলেন এক ছাত্রদল কর্মী। তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজ কর্মীকে শান্ত করতে তাকে শক্তভাবে টেনে ধরে শাসাচ্ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মামুন।

অর্থাৎ, সাধারণ কোনো শিক্ষার্থীর ওপর হামলা বা টুঁটি চেপে ধরার ঘটনা এটি নয়; বরং নিজ দলের কর্মীকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত রাখতেই ছাত্রদল নেতা মামুন এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘একজন শিক্ষার্থীর গলা চেপে ধরার যে ছবি, ভিডিও পোস্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে ছাত্রদল নেতা একজন শিক্ষার্থীর গলা চেপে ধরছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি ঐ ঘটনা আন্দোলনে আসা কোনো শিক্ষার্থীর সাথে ঘটেনি উল্টো আন্দোলনে আসা একজন শিক্ষার্থীর কথার উত্তর ছাত্রদলের একজন কর্মী দিতে গেলে কেন্দ্রীয় সংসদের একজন নেতা অধিনস্থ ইউনিটের ঐ কর্মীকে শিক্ষার্থীদের সাথে তর্কে যাতে না জড়ায় সেজন্য নিবৃত্ত করতে তাৎক্ষণিকভাবে কাজটি করেছেন।’ 

তিনি দাবি করেন, পতিত ফ্যাসিস্টের দোসর এবং জাশির বট পেইজ ও আইডি থেকে এই ঘটনা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এই অপপ্রচারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার এবং কারো প্ররোচনার ফাঁদে পা না দেয়ার অনুরোধও করেন তিনি। 

আজ বউকে প্রশংসা করার দিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬