ফেসবুকে ক্ষমা চেয়ে না ফেরার দেশে ছাত্রদল নেতা

১৪ জুলাই ২০২৬, ০১:৫১ PM
বিজয় পাল প্রলয়

বিজয় পাল প্রলয় © সংগৃহীত

ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই নেতার নাম বিজয় পাল প্রলয় (২১)। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’

এ ছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে নানা ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল কিশ…
  • ২১ নভেম্বর ২০২৬
জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি …
  • ২১ নভেম্বর ২০২৬
শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ৫ আগস্ট পোড়া গাড়িতে আগুন দিয়…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য …
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage