নাসির উদ্দিন নাছির

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ PM
নাসির উদ্দিন নাছির

নাসির উদ্দিন নাছির © সংগৃহীত

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি তার মেয়েকে বলেছেন এখনকার বৃষ্টির মধ্যে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন। শিক্ষার্থীরা হয়ত এই বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে।’ 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরে গণমাধ্যমের প্রশ্নের উওরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, সেই দাবির প্রতি সমর্থন জানিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। অতিবৃষ্টির কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

নাছির উদ্দিন নাসির আরও বলেন, ‘আমরা বলেছি, শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসুক। আমরা তাদের সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে কাজ করব। কিন্তু তারা এর বাইরে গিয়ে রাস্তা অবরোধের কথা বলছে। আমরা মনে করি, যেহেতু তাদের দাবি মানা হচ্ছে, তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে।’

প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।  এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950