সাতকানিয়ায় ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তৌহিদ

১৩ জুলাই ২০২৬, ০৯:২০ PM
কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম

কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম © সংগৃহীত

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। 

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময়  দক্ষিণ জেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬