ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন চবির সাবেক-বর্তমান ৩ সভাপতি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ PM
চবির তিন শিবির নেতা

চবির তিন শিবির নেতা © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের- ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ৩ সভাপতি। তারা হলেন- সাবেক সভাপতি সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও বর্তমান সভাপতি ভিপি ইব্রাহিম হোসেন রনি।

গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইদুল ইসলাম চবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৩ সালে শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যয়নরত রয়েছেন।

আর ২০২৫ সালের প্রথম ৬ মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। গত কমিটির শেষ ৬ মাসও তিনি শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইব্রাহীম চবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ভিপি ও চবি শাখার বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন। তিনি চবির ইতিহাস বিভাগে এমফিলে অধ্যায়নরত রয়েছেন।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9