ডাকসু থেকে জকসু: ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়রথ থামল না

০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০১ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ AM
পাঁচ বিশ্ববিদ্যালয়ের লোগো ও শিবিরের নির্বাচিত চার ভিপি

পাঁচ বিশ্ববিদ্যালয়ের লোগো ও শিবিরের নির্বাচিত চার ভিপি © টিডিসি ফটো

ডাকসু থেকে শুরু করে রাকসু, জাকসু ও চাকসু পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও থামেনি ইসলামী ছাত্রশিবিরের জয়রথ। দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে জকসু নির্বাচনেও নিরঙ্কুশ জয় অর্জন করে ছাত্ররাজনীতিতে সংগঠনটির শক্ত অবস্থান আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ২১টি পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

আরও পড়ুন: হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন ভিপি রিয়াজ

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। এ পদে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা জয়ী হয়েছেন ৫ হাজার ২০ ভোট পেয়ে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এ ছাড়া শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫,৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫,৫২৪), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন (৪,৪৮৬), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪,৪৭০), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪,৬৫৪), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪,৪০১), ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম (২,৪৬৭) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩,৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হন।

একদিন পর ১১ সেপ্টেম্বর ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল সাধারণ সম্পাদকসহ ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় লাভ করে।

সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও বড় সাফল্য পায় শিবির। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরে অনুষ্ঠিত ১৭তম রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পায় শিবির সমর্থিত প্যানেল।

এ ছাড়া ৪৪ বছর পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনেও নিরঙ্কুশ জয় অর্জন করে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি, জিএসসহ ২৪টি পদে বিজয়ী হয়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9