স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ PM
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড © টিডিসি ফটো

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে এনপিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি।

আজ সোমবার ( ১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে। 

এ সময় তারা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই, এক, দুই,তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড় ইত্যাদি
স্লোগান দেন।

এ সময় আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬