শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে শিক্ষকরা জানিয়েছেন।

আন্দোলনরত এ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ বিষয়ে জানিয়ে গতকাল (সোমবার) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ নামে এক ফেসবুক গ্রুপে কে এম রাকিবুল ইসলাম নামে একজন পোস্ট করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামতে যাচ্ছি। শিক্ষকদের উপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে এবং তাদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীদের অংশগ্রহণ কামনা করছি। স্থান: রাজু ভাস্কর্য; সময়: সকাল ১০টা।

তিনি আরও লেখেন, আগামীকাল (মঙ্গলবার) শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তাদের দাবি নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেবেন, কাজেই সম্ভাব্য পুলিশি হামলা থেকে শিক্ষকদের হেফাজত করতে আমাদের সেখানে থাকা উচিত (যদিও ডিএমপি থেকে জানানো হয়েছে, হামলা হবে না, তবুও নিরাপত্তার স্বার্থে আমাদের থাকা উচিত)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা বেঁচে থাকতে গতদিনের মতো শিক্ষক সমাজের উপর পুনরায় পুলিশি হামলা আসতে দিতে পারি না। যদি সেটা পুনরায় ঘটে, সেটা হবে এই জাতির জন্য লজ্জার, ছাত্রসমাজের জন্য লজ্জার এবং সর্বপরি রাষ্ট্রের জন্য লজ্জার।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের তৃতীয় দিনের মতো অবস্থান, ‘মার্চ টু সচিবালয়’ আজ

এর আগে, গতকাল (সোমবার) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‌‌‘রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয়‌, তাহলে লং মার্চ ও কর্মবিরতি চলবে।’

আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সোমবার সকাল থেকেই ক্লাস নেননি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত ছিলেন। আর শিক্ষকদের একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

 

 

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা …
  • ৩১ আগস্ট ২০২৬
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অ…
  • ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬