সায়েন্সল্যাব মোড় অবরোধ করলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা

১২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৯ PM
সাইন্সল্যাব মোড় অবরোধ

সাইন্সল্যাব মোড় অবরোধ © সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছে। আজ (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে সাইন্সল্যাব অবরোধ করেছে তারা। ঢাকা কলেজে ইন্টার মিডিয়েট বহাল রাখার দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানা গেছে।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে,কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি। ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস। সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিমকোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে হয়তো ৫ বছর, ১০ বছর সেটা থাকবে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না। কিন্তু ঢাকা কলেজের ঐতিহ্য যেভাবে ইন্টার মিডিয়েট দিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে।

তিনি আরও বলেন, 'আমাদের একটাই চাওয়ার জায়গা। একটা বলয় বলার চেষ্টা করতেছে এই ধরণের বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন করে দেবার। আমরা সেটা ভাঙতে চাই। আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দিব না। আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।

 

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬