দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © ফাইল ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হবিগঞ্জ জেলার আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

জানা গেছে, বহিষ্কৃত আল কাওসার হোসেন আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ জেলা শাখার অধীনস্থ আলী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল কাওসার হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬