এইচএসসি পরীক্ষার প্রথম দিনে গাইবান্ধায় বহিষ্কার ১২, অনুপস্থিত ৪২৯

২৬ জুন ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই নকল ও অনিয়মের অভিযোগে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফরম পূরণ করেও প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেননি  ৪২৯ পরীক্ষার্থী। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ৮ জন, কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, সুন্দরগঞ্জ উপজেলার ঘুমাইটরী কলেজ কেন্দ্র থেকে আরও ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  

সূত্র আরও জানায়, অনুপস্থিত ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে ২৬৪ জন, কারিগরি শাখায় ৬০ জন এবং আলিম পরীক্ষায় ১০৫ জন রয়েছেন।  

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থতা, পরিবহণ সমস্যা বা ব্যক্তিগত কারণে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে কিছু ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ফেলের আশঙ্কায় পরীক্ষা না দেওয়ার প্রবণতাও থাকতে পারে।

পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। প্রশ্ন ফাঁস ও জালিয়াতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও হেল্পলাইন চালু রাখা হয়েছে।

গাইবান্ধা সরকারি কলেজের পরীক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, পরীক্ষার হলে কঠোর নিরাপত্তা ছিল, কিন্তু কিছু শিক্ষার্থী নকল নিয়ে ঢোকার চেষ্টা করায় তাদের সার্চ করা হয়েছে।  

অভিভাবক নাসিমা বেগম বলেন, আমরা চাই পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নকলকারীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।

জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা পেলে আমরা একটি নকলমুক্ত ও সুন্দর পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারব।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬