ইয়াবাসহ আটক ইউনিয়ন ছাত্রদল সভাপতি বহিষ্কার

২৫ আগস্ট ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM
মো. আশিক মাহমুদ ও ছাত্রদলের লোগো

মো. আশিক মাহমুদ ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক মাহমুদকে ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-১৪। পরবর্তীতে শেরপুর জেলা শাখা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশিক মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাতে উপজেলার কালাকুমা গ্রামের বৈশাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে আশিক মাহমুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র‍্যাব।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জামালপুর র‍্যাব-১৪ তাকে ১৪৫ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬