আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM
৮ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

৮ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. সজিব হোসেনকে আহবায়ক ও মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজকে আহবায়ক ও মো. ফয়সাল সরকারকে সদস্য সচিব করে জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদল; মীর আশিককে আহবায়ক ও আদিবুল হাসান খানকে সদস্য সচিব করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদল এবং মো. আসিফ সিদ্দিকি উচ্ছ্বাসকে আহবায়ক ও মো. মুশফিকুর রহমান রুদ্রকে সদস্য সচিব করে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদল।  

আরও বলা হয়েছে, আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদকে আহবায়ক ও মো. রানা আহমেদ কে সদস্য সচিব করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদল; আবু হোরায়রাকে আহবায়ক ও মো. মানজুরুল ইসলামকে সদস্য সচিব করে ইষ্টার্ণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. জাহিদ হাসান জেনিতকে আহবায়ক ও সজীব আহমেদ রানাকে সদস্য সচিব এবং মো. সিহাব উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. মশিউর রহমান খানকে আহবায়ক ও এমদাদুল হক সোহাগকে সদস্য সচিব এবং মো. পারভেজ আলীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9