শিবিরের মানবাধিকার রিপোর্টে বেশি নিহত বিএনপি-বিএনপি সংঘর্ষে, এরপর বিএনপি-আ.লীগে

০৬ অক্টোবর ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ PM
ছাত্রশিবির, আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির লোগো

ছাত্রশিবির, আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির লোগো © সংগৃহীত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার বিভাগ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে বিচার বহির্ভূত হত্যার ঘটনা তুলে ধরা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা ৫টি বিচার বহির্ভূত ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হন। ৪৩টি গণপিটুনীর ঘটনায় ২৪ জন নিহত ও ৩২ জন আহত হন। এ ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো ধরনের গুমের ঘটনা ঘটেনি। 

রাজনৈতিক সহিংসতায় মোট ৪২টি সংঘর্ষ হয়। এতে ৩০৪ জন আহত ও ৯ জন নিহত হন। রাজনৈতিক সহিংসতার বর্ণনায় প্রতিবেদনে বলা হয়,  নিজেদের মধ্যে ২৪ বার সংঘর্ষে জড়ায় বিএনপি, এতে ৭ জন নিহত এবং ১৯২ জন আহত হওয়ার কথা তুলে ধরা হয়। বিএনপি ও আওয়ামী লীগ ৭ বার সংঘর্ষে জড়ায়, এসময় ১ জন নিহত ও ৪৩ জন আহত হন। এ ছাড়া জামায়াত ও আওয়ামী লীগ ১ বার সংঘর্ষে জড়ায়, এতে ১ জন নিহত হয়। অন্যান্য রাজনৈতিক দল একবার সংঘর্ষে জড়ালেও ১০ জন আহত হন। 

এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ৭টি সহিংসতার ঘটনা ঘটে, এ ঘটনায় ৪৫ জন আহত হয় বলে মানবাধিকার প্রতিবেদনে প্রকাশ করা হয়। 

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে সমাবেশে আইন-শৃৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল দ্বারা ৩ বার বাধা প্রদানের ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও ২৬ জন আহত হন। এদিকে সীমান্তে বিএসএফ দ্বারা ১৩ বার সংঘাতের ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হন।

ছাত্রশিবিরের মানবাধিকার প্রতিবেদনে নারী নির্যাতনের ঘটনাও উল্লেখ করা হয়। ৬১ জনের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে, এতে ৩ জন নিহত ও ৫৮ জন আহত হন। আর ১৮ জনের সঙ্গে গণধর্ষণ হয়। যৌতুক নিয়ে ৫টি নির্যাতনের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়।

এ ছাড়াও ৮৫টি পারিবারিক সহিংসতায় ৫৯ জন নিহত ও ২৬ জন আহত হয়। ২ বার এসিড নিক্ষেপের ঘটনা ঘটে ও ২ জন আহত হয়। যৌন হয়রানীর মতো ঘটনা ২৩ বার ঘটে, এতে ১০ জন আহত হয়। 

শারীরিকভাবে ৩১ বার শিশু নির্যাতন হয়, এতে ২৯ শিশু নিহত হয় এবং ১১৫ জন আহত হয়। ৩০ বার সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে, এতে একজন সাংবাদিক নিহত হন এবং ৩২ জন আহত হন। সংখ্যালঘু নির্যাতন (পরিবার, উপাসনালয় ও সম্পত্তিতে হামলা) ১০ বার ঘটে, এতে কেউ আহত ও নিহত হননি। তবে ২৫ বার শ্রমিক নির্যাতন হয়, এতে ৭ জন নিহত ও ৫৭ জন আহত হয়।

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9