ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু

০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © ফাইল ছবি

বগুড়ায় ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান (২৪)। মেহেদী বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছিল মেহেদী। এর পর দুইদিন ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেদীর মৃত্যুতে বগুড়া জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করছে জানিয়ে হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক ও ধৈর্য দান করুন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬