রাকসু নির্বাচন

ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি রাবি শিবিরের

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিচ্ছেন রাবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা

নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিচ্ছেন রাবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়েছে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেয় তারা।

তাদের দাবিগুলো হলো পোলিং জেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চত করা। সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা। ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা ও বিশেষজ্ঞ টিম রাখা।

কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

এ সময় শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্যানেল থেকে ৯ দফা দাবি দিয়েছি। তার মধ্যে অন্যতম কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশ ও প্রশাসনের সহযোগিতা, সাংবাদিকদের জন্য পৃথক কার্ডের ব্যবস্থা করা, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা, ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, ভোট গণনা প্রজেক্টরের মাধ্যমে দেখানো ইত্যাদি। আশা করি, নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।”

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবির যে দাবিগুলো জানিয়েছে, সেগুলো আমরা গ্রহণ করেছি। এর মধ্যে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আজ, ৫১ বছর আগের এই দিনে কি ঘটেছ…
  • ০৭ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, আতঙ্কে…
  • ০৭ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • ০৭ নভেম্বর ২০২৬
স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৫…
  • ০৭ নভেম্বর ২০২৬
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950