রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে: আরএমপি কমিশনার

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

এ সময় আরএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করতেছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করতেছেন। বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব৷ আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা লাগবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাব।’

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬