চাকসুতে ‘মনোবল হারা’ বাগছাস, অংশ নিচ্ছে না নির্বাচনে

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ PM
চাকসুতে অংশ নিচ্ছে না বাগছাস

চাকসুতে অংশ নিচ্ছে না বাগছাস © সংগৃহীত

ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে এবারের নির্বাচনে সংগঠনটির কোনো প্যানেল থাকছে না। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখার সদস্যসচিব আল মাশনূন। 

এ বিষয়ে আল মাশনূন বলেন, বাগছাসের পক্ষ থেকে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। সংগঠন হিসেবেও নির্বাচনে আসবে না বাগছাস। তবে ব্যক্তিগত উদ্যাগে স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারে।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে আল মাশনূন লেখেন, আমাকে এতো ভয় পাওয়ার দরকার নাই,আমি চবি মিনি ক্যান্টনমেন্ট এস্টাবলিশমেন্টের জন্য একটা বড় সমস্যা— এটা আমি বুঝি। ভাগাভাগির ইলেকশনে আমি দাঁড়াচ্ছি না, তাই এতো প্যারা খাওয়ার দরকার নাই!

চবি বাগছাসের সহ-মুখপাত্র নওশীন তাবাসসুম যূথী  বলেন, আমাদের সংগঠনের সিনিয়র নেতারা নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক। এজন্য সংগঠনের পক্ষ থেকে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। এটা সেন্ট্রাল ও চবি বাগছাসের সম্মিলিত সিদ্ধান্ত। তবে অনেকেই স্বতন্ত্রভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। চাইলে তারা অন্য কোনো প্যানেলে যেতে পারে।

তবে এ বিষয়ে বাগছাসের সদ্য বহিষ্কৃত নেতা  রাশিদুল হক দিনার বলেন, ডাকসুতে বাগছাসের প্রার্থীরা তুলনামূলক কম যোগ্য থাকায় একটি পদেও জিততে পারেনি। চবি বাগছাসের কমিটিতেও যেহেতু যোগ্যদের চেয়ে অযোগ্যদের সংখ্যাই বেশি, তাই হয়তো হীনমন্যতা থেকে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে সংগঠন হিসেবে বাগছাসের নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬