ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ PM
মাহিন সরকার

মাহিন সরকার © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার বলেন, আমার কাছে সব সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমুহের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারো চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। কারণ যাদের এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য বেশি কাজ করবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

তিনি আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচন করুন।

সমর্থকদের উদ্দেশে মাহিন সরকার বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬