ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেলেন জেলা ছাত্রদল সভাপতি-সেক্রেটারি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেলেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সেক্রেটারি মাহমুদ হাসান শাহীন। 

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদকের মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন। 

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে নির্বাচন ফলাফল স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। এদিন বিকেল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে গণনার একপর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি হঠাৎ হট্টগোল শুরু করেন, পরে দ্রুত অডিটরিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে। এই সুযোগে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। ফলে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ঘটনার সময় অডিটরিয়ামে উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরাও ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ব্যালট ছিনতাইয়ের ঘটনার সময় পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সেক্রেটারি মাহমুদ হাসান শাহীন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950