জাকসু নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

২০ আগস্ট ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
জাকসু ভবন

জাকসু ভবন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের জন্য সেনা মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সেনা প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের মহাপরিচালক কে চিঠি পাঠানো তাদের সহযোগিতার জন্য। সরকারি আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখার সাথে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে তাঁরা সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করবে।

নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন ও তার পরের দিন অর্থাৎ ১০, ১১ ও ১২ সেপ্টেম্বরের জন্য সেনা মোতায়েন চাওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংবাদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬