জকসু নির্বাচনের দাবিতে জবি শিবিরের স্মারকলিপি প্রদান

০৩ আগস্ট ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৩১ PM
জবি উপাচার্যের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাক্ষাৎকার

জবি উপাচার্যের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাক্ষাৎকার © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনসহ নানা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শাখা শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করে। 

এতে অতি দ্রুত জকসু নির্বাচন আয়োজন, ক্যাম্পাসের অবকাঠামোগত সমস্যার সমাধান, নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম স্থাপন, দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ শুরু এবং সমপূরক বৃত্তি বিতরণসহ একাধিক দাবি তুলে ধরা হয়।

শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রফিক ভবনের সংস্কারকাজ আগামী সপ্তাহে শুরু হবে। বিজ্ঞান ভবনের সংস্কারকাজ চলমান রয়েছে এবং অবকাশ ভবনের কাজও দ্রুত শুরু হবে।’

তিনি আরো জানান, ‘নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম স্থাপন, দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু এবং সমপূরক বৃত্তির অর্থ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন।’

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জবি শিবির।

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950