জবিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আপ বাংলাদেশের স্মারকলিপি

০৩ আগস্ট ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দিচ্ছেন আপ বাংলাদেশ

স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দিচ্ছেন আপ বাংলাদেশ © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জবি শাখা। অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

রবিবার (৩ আগস্ট) দুপুরে আপ বাংলাদেশের জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। আপ বাংলাদেশের দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে জকসু নির্বাচনের বিকল্প নেই। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে এবং এ-সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দেয়।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9