বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করুন: এবি জুবায়ের

২৭ জুলাই ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০১:৪৮ AM
এবি জুবায়ের

এবি জুবায়ের © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক বলেছেন, ৫ আগস্টের পর সংগঠনটির যত জায়গায় যত কমিটি আছে সব বাদ দিতে হবে। স্থগিত নয়, একদম বিলুপ্ত। রবিবার (২৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে এবি জুবায়ের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌‘বেস্ট সল্যুশন হবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে প্লাটফর্মটাকে আর্কাইভ করে রাখা। এবং সেটা হতে হবে অবশ্যই অভ্যুত্থানের সময়ে যেই ফরম্যাটে ছিল ঠিক সেই একই ফরম্যাটে। এর বাইরে ৫ অগাস্টের পরে যত রদবদল হয়েছে সব বাদ। যত জায়গায় যত কমিটি হয়েছে সব বাদ। স্থগিত না, একদম বিলুপ্ত।’ 

তিনি বলেন, ‘অভ্যুত্থানকালীন ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেল নিয়ে গঠিত সেই আদি এবং আসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মটাকে বিপ্লবের প্রতীক হিসেবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে এবং পুরো ব্যাপারটা হতে হবে রাষ্ট্রীয়ভাবে। নতুন করে কাউকে চেতনার ব্যাবসা খুলে বসবার সুযোগ দেয়ার প্রয়োজন নাই। যা গেছে গেছে!’ 

তিনি আরও বলেন, ‌‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল স্তরের মানুষের ভালোবাসা পেয়েছে। বিএনপি, জামায়াত, চরমোনাই, হেফাজত দল-মত নির্বিশেষে সবাই এসে জড়ো হয়েছিলো এই ব্যানারের পেছনে। এই ভালোবাসা আর পায়ে ঠেলে দিয়েন না। সংরক্ষণের ব্যবস্থা করেন।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬