মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবি শিবিরের দোয়া মাহফিল

২২ জুলাই ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৯:১৪ AM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় © টিডিসি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই দোয়া অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং স্কুলের অনেক ছোট বাচ্চা মারা গেছে। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের  উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা গভীরভাবে শোকাহত। পাশাপাশি তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির । যারা মৃত্যুবরণ করেছে তারা শহিদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬